একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ নগরীর শমম্ভুগঞ্জ এলাকায় ছিনতাইকালে এক ছিনতাইকারীকে হাতে-নাতে গ্রেফতার করে র্যাব-১৪ সিপিএসসি, ময়মনসিংহ।
জানা যায়, র্যাব-১৪, সিপিএসসি কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর রাত অনুমান ১টা ৪০ মিনিটে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চামড়া বাজারের সামনে অভিযান পরিচালনা করে ছিনতাইকালে ছিনতাইকারী মোঃ জাহাঙ্গীর আলম (২২) কে হাতে-নাতে গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত জাহাঙ্গীর এর হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি স্টিলের সুইজ গিয়ার চাকু ও ২টি স্টিলের চাকু উদ্ধার করে র্যাব-১৪ এর আভিযানিক দল। গ্রেফতারকৃতকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

