একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ১৪।
জানা যায়, এসআই মোজাম্মেল হোসেন সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালে রাত ১১টা ৩০ মিনিটে মাসকান্দাস্থ ৪নং আগ্রাকান্দা বিসিক শিল্প নগরীতে মেহেদী হাসান নাদিম (৪৫) এর বাসার ২য় তলার উত্তর পাশের তার শয়ন কক্ষ থেকে তাকে সহ মোঃ আবুল কালাম আজাদ (৪০) ও মোঃ শহিদুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ৭০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, একটি হাসুয়া, একটি লোহার চাপাতি, ৪টি ধারালো ছুড়া ও একটি প্রাইভেটকার উদ্ধারসহ মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে, এসআই আল আমিন সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিশেষ ক্ষমতা আইনে আশিকুর রহমান সোহেল (৩০) ও আনিছুর রহমান উজ্জল (৪৫) কে রঘুরামপুরস্থ এসএস ইলেকট্রিক ইন্ড্রাস্টিজ লিঃ এর পশ্চিম পাশের গুডাউন থেকে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজত রাখা ১৪৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
অন্যদিকে, এসআই মোঃ জাহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত চুরি মামলার আসামী মোঃ শরীফ হোসেন (৫০) ও মোঃ আকাশ আহম্মেদ মনির (৩০) কে গাঙ্গীনার পাড় এলাকা থেকে গ্রেফতার করেন, এসআই অংকন সরকার সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোখলেছুর রহমান (৪৫) কে গ্রেফতার করেন, এসআই অন্তরানী সরকার সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ সুকেল (২৫) কে গ্রেফতার করেন।
এছাড়া এসআই জসিম উদ্দিন সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিশেষ ক্ষমতা মামলায় সাব্বির (২৪) কে পাটগুদাম এলাকা থেকে গ্রেফতার করেন, এসআই সাইফুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মীর হাসান ওরফে রূপন (৫৪), মোঃ আলমগীর কবির (৪৮), মোঃ শামীম মিয়া (২৫) ও রতন প্রসাদ মিশ্র (৩৮) কে শম্ভুগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেন গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

