কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের মুকসেদপুর মোড়ে বাস চালকদের সতর্ক করতে লিফলেট বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুল আলম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম। মটরযান শ্রমিক ও চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

