চীফ রিপোর্টারঃ ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় সরকারি মুমিনুন্নিসা কলেজের মেধাবী ছাত্রী নিহত।
ঈশ্বরগঞ্জ হাসপাতাল সূত্রে জানা যায়, মেয়েটি সরকারি মুমিনুন্নিসা কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মেয়েটির নাম লিয়া। তার বাড়ী নেত্রকোনা জেলার অন্তর্গত কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া নামক গ্রামে।
লিয়ার মৃত্যুর ঘটনায় ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে শোকের ছায়া নেমে এসেছে। সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রী তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে।
সূত্রমতে জানা যায়, আজ ০৯-০৫-১৯ ইং তারিখ সকালে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়া হয়। এরপর অবস্থা আশংকাজনক হওয়ায় ঈশ্বরগঞ্জ হাসপাতাল থেকে ময়মনসিংহ প্রেরণ করা হয়।
লিয়ার অবস্থার আরো অবনতি হলে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। পায়ে প্রচন্ড আঘাত জনিত কারনে ঢাকার পিজি হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পড় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

