একাত্তর বাংলাঃ ২০১৮ সালের কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আসছে ৮ মে। এর মধ্যে এই চলচ্চিত্র উৎসবে সেলফি বিতর্কের সৃষ্টি হয়েছে। এবারের ৭১তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় সেলফি নিষিদ্ধ করেছেন আয়োজক কর্তৃপক্ষ।
সম্মানজনক এই চলচ্চিত্র উৎসবের প্রধান থিয়েরি ফারমুর সেলফি নিষিদ্ধের ঘোষণা দেন। গেলো শনিবার ফরাসি লি ফ্লিম ফ্রান্সিয়াস সাময়িকীকে তিনি এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানান।
কানে সেলফি নিষিদ্ধের যুক্তি হিসেবে থিয়েরি ফারমুর বলেন, সেলফি একটি ব্যাধি। কান চলচ্চিত্রের মতো বিশ্বের একটি সম্মানজনক চলচ্চিত্র উৎসবের লালগালিচায় সেলফির মতো তুচ্ছ জিনিস উৎসবের মান ম্লান করে দেয়।’
তবে এই নিষেধাজ্ঞা কেবল দর্শনার্থীদের জন্য, নাকি তারকারাও এর অন্তর্ভুক্ত তা অবশ্য কর্তৃপক্ষ পরিষ্কার করেন নি। কানের লালগালিচায় কেউ সেলফি তুলতে চাইলে তাঁদের কিভাবে বাধা দেওয়া হবে, তাও বলতে পারেননি থিয়েরা ফারমুর।
২০১৫ সালেও সেলফি নিষিদ্ধ করেছিলেন কান চলচ্চিত্র উৎসবের এই প্রধান। কিন্তু সেসময় তাঁর এই নিষেধাজ্ঞায় কেউ কর্ণপাত করেন নি। সেলফি তুলেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মার্কিন অভিনেত্রী এভা লংগোরিয়া।
১৯৪৬ সাল থেকে কান চলচ্চিত্র উৎসব পালিত হয়। দক্ষিণ ফ্রান্সের রির্জোট শহর কানে প্রতি বছরে মে মাসে এটি পালিত হয়।

