একাত্তর বাংলাঃ বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে সভায় অংশ নেন জামায়াতে ইসলামীর মুখপাত্র আব্দুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ জোটের শীর্ষ নেতারা।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় বেগম খালেদা জিয়ার কারামুক্তি, নির্বাচন ও আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

