ভালুকায় ভবনে বিস্ফোরণ- নিহত ১ অগ্নিদগ্ধ ৩

Date:

একাত্তর বাংলাঃ ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি ৬ তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণে একজন নিহত ও তিনজন অগ্নিদগ্ধের ঘটনায় ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রওনা হচ্ছেন। তারা সেখানে পৌঁছানোর পরই বাড়িটির ভেতরে প্রবেশ করবে পুলিশ।

ভোর রাতে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) প্রলয় কুমার জোয়ার্দার।

তিনি জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের (এসপি) সঙ্গে আমাদের কথা হয়েছে। ৮ থেকে ১০ সদস্যের বোম ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে যেতে নির্দেশনা দেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে তারা ভালুকার উদ্দেশ্যে রওনা হবেন।

বিস্ফোরণের প্রাথমিক ঘটনা প্রবাহ অনুযায়ী এটি জঙ্গি আস্তানা কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) প্রলয় কুমার জোয়ার্দার জানান, গ্যাস সিলিন্ডার থেকেও বিস্ফোরণ হতে পারে। আবার জঙ্গি আস্তানাও হতে পারে। কোনো বিষয়ই উড়িয়ে দেয়া যাচ্ছে না।

ঘটনাস্থলে উপস্থিত ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, বিস্ফোরণে ওই ভবনের ৩ তলার দেয়াল ও করিডোর একেবারে ভেঙে পড়েছে।

বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। এর মধ্যে একজন মারা গেছেন। বাকী তিনজনের মধ্যে পুলিশী হেফাজতে দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ও একজনকে ঢাকা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি মামুন আব্দুর রশিদ।

এর আগে শনিবার (২৪ মার্চ) দিনগত রাত ১ টার দিকে স্থানীয় মাস্টারবাড়ি এলাকার ওই ভবনে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর থেকেই পুলিশ সদস্যরা বাড়িটির চারপাশ ঘিরে
রাখেন।

এর আগে শনিবার (২৪ মার্চ) দিনগত রাত ১ টার দিকে স্থানীয় মাস্টারবাড়ি এলাকার ওই ভবনে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর থেকেই পুলিশ সদস্যরা বাড়িটির চারপাশ ঘিরে রাখেন।

এসময় ওসি কোতয়ালী মাহমুদুল ইসলাম ও রুহুল কদ্দুছ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে উপস্হিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান