একাত্তর বাংলাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নকল সরবরাহ করায় রায়হান কবির তারেক(২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(২৬ ফেব্রুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে ‘বিপিএল ২০১৯ গ্রুপ’ খুলে একাধিক ছাত্রকে নকল সরবরাহ করার সময় গোবিন্দগঞ্জ থানার হিরোক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রায়হান কবির উপজেলার নাকাইহাট ইউনিয়নের রেজাউল করিমের ছেলে।
ওসি আরো জানান, মঙ্গলবার অনুষ্ঠিত এসএসসির রসায়ন পরীক্ষায় ফেসবুক, ম্যাসেঞ্জার ও হোয়াটস অ্যাপসে নকল সরবরাহ করে আসামি রায়হান কবির তারেক।
তার কাছ থেকে মোবাইল ফোনের অ্যাপস সমূহ পরীক্ষা করে দেখা যায়, প্রায় ডজন খানেক পরীক্ষার্থীর সঙ্গে গ্রুপ তৈরি করে আসামি মোটা অংকের টাকার বিনিময়ে প্রশ্নের উত্তর সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

