হাঁস চরানোর দ্বন্দ্বে কান কাটা গেলো নারীর

Date:

একাত্তর বাংলাঃ নাটোরের বাগাতিপাড়ায় হাঁস চরানো নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ স্বপ্না খাতুন (২৫) নামের এক নারীর কান কেটে দিল অপর এক নারী।

বুধবার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্বপ্না খাতুনকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ভিতরভাগ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

স্বপ্না খাতুন জানান, তিনি স্বামী পরিত্যক্তার কারণে বাবার বাড়িতে থাকেন এবং পার্শ্ববর্তী পুঠিয়ায় একটি ক্লিনিকে চাকরি করেন। ব্যক্তিগত কারণে কিছুদিন থেকে তিনি ছুটি নিয়ে বাড়িতে ছিলেন।

বুধবার সকাল আটটার দিকে বাড়ি থেকে প্রতিপক্ষের আঙিনা সংলগ্ন রাস্তা দিয়ে তিনি ফসলের মাঠে যাচ্ছিলেন। প্রায় একমাস পূর্বে বাড়ির পাশের পুকুরে হাঁস চরানোকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী শরিফা বেগম (৪৫) তার সঙ্গে বাক-বিতন্ডা শুরু করে তাকে মারধোর করেন। একপর্যায়ে তার দুল ধরে টান দিয়ে ডান কান ছিঁড়ে নেন প্রতিপক্ষ শরিফা বেগম।

পরে পরিবারের লোকজন আহত অবস্থায় স্বপ্নাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

অভিযুক্ত শরিফা বেগম জানান, মাস খানেক পূর্বে শরিফাদের নিজেদের পুকুরে হাঁস চরানোর কারণে স্বপ্নাদের জমির পাড় ভেঙ্গে যাওয়ার অভিযোগ তুললে বাকবিতন্ডায় উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে বিভিন্ন সময় শরিফার মেয়ে মেরিনার সাথে অশালীন আচরণ করে স্বপ্না। এরপর প্রায়ই তার পরিবার নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করে।

বুধবার স্বপ্না তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এসব নিয়ে বাকবিতন্ডা শুরু হলে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তবে তিনি কান কেটে দেননি এমন মন্তব্য করে বলেন, হাতাহাতির কোন পর্যায়ে কান কেটে যেতে পারে।

এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান