একাত্তর বাংলাঃ পরিকল্পনার মাধ্যমে বাস্তবধর্মী আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
আর ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, অধিকার আদায়ে যে আন্দোলন দরকার ছিল গত দশ বছরে বিরোধী দলের পক্ষে সে আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তারা।
মান্না বলেন, ‘বেগম জিয়াকে যদি মুক্ত করতে হয় তাহলে লড়াই করতে হবে। এর কোনো বিকল্প নেই। কিন্তু সেই লড়াই কি আমরা করতে পেরেছি। কি এক বিস্ময়কর কারণে যখন তথাকথিত নির্বাচনের মাধ্যমে ওরা ক্ষমতায় চলে গেলো তারপর দশ বছর ধরে আমরা কী সেরকম কোনো আন্দোলন করতে পেরেছি?’
আর ড. মঈন খান বলেন, ‘আমি রাস্তায় নেমে দু’টো স্লোগান দিলাম, গুলিতে প্রাণ হারালাম। এই সরকার কিন্তু আপনাকে ছাড়বে না। এই সরকারকে কাবু করতে গেলে একটি ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হবে ঠাণ্ডা মাথায়।’

