একাত্তর বাংলাঃ চট্টগ্রামে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে সন্ত্রাসীদের গুলিতে পুলিশের এক এএসআই আহত হয়েছেন।
এ ঘটনায় একজনকে আটক ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে ২টি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশির চেষ্টা করা হয়।
এ সময় মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দৌড়ে পালিয়ে যায়। এতে আবদুল মালেক নামে পুলিশের এক এএসআই গুলিবিদ্ধ হয়েছেন।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

