একাত্তর বাংলাঃ বান্দরবানে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে চারজনকে। শুক্রবার সকালে কক্সবাজারে র্যাব-৭ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
কোম্পানি কমান্ডার জানান, লামা উপজেলার বনপুর রাজাপাড়া গ্রামের দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের একটি আস্তানার খবর পেয়ে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালায়। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ২৫টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটকৃতদের লামা থানায় হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
র্যাবের-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রহুল আমিন বলেন, ‘অভিযানে সর্বমোট ২৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ১৪টি এসপিবিএন ও ১১টি ওয়ান শ্যুটার গান রয়েছে। এবং ২০৩৭ রাউন্ড গুলিসহ চারজনকে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আটকরা রাখাইনের কোন বিচ্ছিন্নতাবাদীর সদস্য কিনা সেও ব্যাপারে তদন্ত করা হয়েছে।’

