একদিনে সাতজনের শিরশ্ছেদ কার্যকর করল সৌদি আরব

Date:

সন্ত্রাসী সংগঠন গঠন ও অর্থায়নে জড়িত থাকার অভিযোগে সাতজনের শিরশ্ছেদ কার্যকর করেছে সৌদি আরব। মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে এএফপি জানিয়েছে- মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে নাম দেখে মনে করা হচ্ছে, তারা সৌদি আরবের নাগরিক।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে- সন্ত্রাসী সংগঠন গঠন ও অর্থায়নে যুক্ত থাকা এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।

তবে মানবাধিকার সংগঠন ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট আদেল আল সাইদ বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো ‘অস্পষ্ট’। তারা কোন ‘সন্ত্রাসী সংগঠনের’ সদস্য তা উল্লেখ করা হয়নি। তাদের অপরাধ কী এবং এসব অপরাধে ভূমিকা কী তাও উল্লেখ নেই।

প্রসঙ্গত, সৌদি আরবে সাধারণত মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শিরশ্ছেদের মাধ্যমে। ২০২২ সালে দেশটিতে এক দিনে ৮১ জনের শিরশ্ছেদ করা হয়েছিল যা নিয়ে সারা বিশ্বে ব্যাপক সমালোচনা হয়। এক পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২৩ সালে ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে আরব বিশ্বের এ দেশটি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান