আবির হোসেন সজল, লালমনিরহাট :
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০:০০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণাসহ বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন করেন।
এ সময় সাহসিকতার সাথে অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কর্তব্যে সততা, নিষ্ঠা ও দক্ষতা প্রদর্শন, জনসাধারণের জন্য আইনী সেবা নিশ্চিত করণের মাধ্যমে প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ লালমনিরহাট জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ সাইফুল ইসলামকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)- এ ভূষিত করা হয়। এ সময়ে পুলিশ সুপার বলেন, “এই অর্জন শুধুমাত্র আমার একার কৃতিত্ব নয়, এই কৃতিত্ব লালমনিরহাট জেলা পুলিশের সকল অফিসার ও সদস্যেদের।
পুলিশ সুপার, লালমনিরহাট জনাব মোহাম্মদ সাইফুল ইসলামকে এই গৌরবময় সম্মাননায় সম্মানিত করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ, স্বরাষ্ট্রমন্ত্রী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আমার এই পদক প্রাপ্তিতে লালমনিরহাট জেলা পুলিশের প্রতিটি সদস্য আরও অনুপ্রাণিত ও উজ্জীবিত হয়ে তাদের উপর অর্পিত মহান দ্বায়িত্ব আরও সুচারুরূপে পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

