মতিন রহমান
জামালপুর বকশীগঞ্জের উপজেলা বিএনপি’র সদস্য সচিব ফখরুজ্জামান মতিন কে বহিস্কার করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত না মেনে আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভা নির্বচনে মেয়র পদে নির্বাচন করায় ও দলীয় পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

