উপজেলা নির্বাচনের ৪র্থ ধাপে বিভিন্ন স্থানে সংঘর্ষ

Date:

চীফ রিপোর্টারঃ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ১০৬ টি উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন ১০ জন।

এদিকে, কুমিল্লার বুড়িচং ও তিতাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এরপরই তিতাস উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়।

আপস.রোববার সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও, দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

এসময় বেশকয়েকটি দোকান ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৩ পুলিশ সদস্যসহ আহত হন ১০ জন।

ভোট শুরুর কিছুক্ষণ পর দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার একটি কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন ফকিরকে লাঞ্ছিত করেন এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এর জের ধরে দুপক্ষের ধস্তাধস্তি হয়। দুপুরের দিকে আরো কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তিতাস উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।

এছাড়া বুড়িচং উপজেলায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আরো ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এতে আহত হন অন্তত ৩ জন। আটক করা হয় একজনকে।

এছাড়া বরগুনা, টাঙ্গাইল, যশোর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও পিরোজপুরসহ দেশের বিভিন্ন উপজেলায় চতুর্থ ধাপে ভোটগ্রহণ হয়। এদিকে, ৩৯ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান