একাত্তর বাংলাঃ জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত দেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
শনিবার (২ মার্চ) শরীয়তপুরে একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে খেয়াল রাখতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘আমি সবসময় মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবো। আপনারা সতর্ক থাকবেন। মাদক ব্যবসার সঙ্গে আমার দলের নেতাকর্মীরাও যদি জড়িত থাকে তাহলেও ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের ধরবেন কিন্তু সাধারণ মানুষ যেন পুলিশের দ্বারা হয়রানির শিকার না হয়।’

