আনন্দময় একটি দিন অতিবাহিত করলো দুই হাজার বিশেষ শিশু

Date:

একাত্তর বাংলাঃ দিনভর হৈ-হুল্লোড়, ছোটাছুটি আর নেচে-গেয়ে আনন্দময় একটি দিন পার করলো দুই হাজার বিশেষ শিশু।

‘আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের’ উদ্যোগে শনিবার (২ মার্চ) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অনুষ্ঠিত হয় বার্ষিক আনন্দমেলা ও বনভোজন। এতে অংশ নিয়ে শিক্ষার্থীদের সাথে সাথে খুশি অভিভাবকরাও।

বিশেষ শিশুদের আনন্দ যেন বাঁধনহারা। প্রাণ খুলে হাসি, ইচ্ছেমত দৌড়-ঝাঁপ। সময়টা যেন শুধুই উৎসবের। শুধুই উপভোগের। ইচ্ছেমত আনন্দ আর ছোটাছুটির পাশাপাশি ছিল নাচ-গান-কবিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের উদ্যোগে শনিবার দিনভর এমনই আনন্দ-আয়োজনে মাতে শিশুরা। রাজধানীর উত্তরার দিয়াবাড়ির আরপি সিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বার্ষিক আনন্দ মেলায় অংশ নেয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানসিক বিকাশে কাজ করা সংগঠন-সুইড। এমন আয়োজনে অংশ নিয়ে শিশুরা যেমন ছিল ফুরফুরে ও প্রাণবন্ত তেমনি অভিভাবকরাও ছিলেন অনেকটাই নির্ভার ও তৃপ্ত।

এক অভিভাবক বলেন, ‘বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ স্বাভাবিক মানুষের থেকে অনেক ভাল। আমরা যারা এই ধরনের সন্তানের পিতামাতা তাদের জীবন আসলেই চ্যালেঞ্জিং’

বিশেষ এ শিশুদের আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান ছিল আয়োজকদের। আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া বলেন, ‘সরকার বিষয়টিকে যদি উৎসাহিত করে তাহলে অনেক কুসংস্কার থেকে মুক্ত হওয়া যাবে। তাদের যে কি মেধা বোঝানো সম্ভব নয়। আমরা এটা সামাজিক কাজে এবং রাষ্ট্রীয় কাজে ব্যবহার করতে পারি। ‘

সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পেলে এই শিশুরই একদিন পরিণত হবে দক্ষ মানবশক্তিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান