কিশোরগঞ্জ প্রতিনিধি: ইটনায় এক যুবক আত্মহত্যা করেছে। গত শুক্রবার ইটনা উপজেলার বড়হাটি গ্রামে লিয়াকত আলীর পুত্র মারুফ মিয়া (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তার গুংরানীর শব্দে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

