কিশোরগঞ্জ প্রতিনিধি: হোসেনপুরে খোকা মিয়া নামে এক ব্যক্তিকে ৩০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। গত শুক্রবার হোসেনপুর হাসপাতাল মোড় থেকে তাকে আটক করা হয়। সে হোসেনপুর উপজেলার হুগলাকান্দি গ্রামের আঃ রশিদের পুত্র।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে দেহ তল্লাশী করে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করে ও এ ব্যাপারে হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

