একাত্তর বাংলাঃ পাকিস্তানের ৭ বছর বয়সী শিশু জয়নব ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি ইমরান আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। মাত্র একমাসের তার বিরুদ্ধে বিচার শুরু পর বৃহস্পতিবার এ রায় দিলেন লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত। একই সঙ্গে তাকে ২০ লাখ রূপি অর্থ দণ্ড দেয়া হয়েছে তাকে।
ইমরান আলীর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও অপহরণসহ মোট ৪টি অভিযোগ আনা হয়েছিল। সবগুলো অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেয়া হয়েছে বলে জানিয়েছে বাদিপক্ষের আইনজীবী। গেল জানুয়ারি মাসের প্রথম দিকে অপহৃত হয় ৭ বছর বয়সী শিশু জয়নব। এর কয়েকদিন পর একটি আবর্জনার স্তূপ থেকে তার লাশ উদ্ধার করায়। হত্যার আগে, তাকে ধর্ষণ করা হয় বলে ময়না তদন্তের প্রতিবেদনে উঠে আসে।
এরপরপরই শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তীব্র প্রতিবাদের মুখে গেল ২৩ই জানুয়ারি মামলার প্রধান আসামি ইমরান আলীকে আটক করে পুলিশ। পরে ফরেনসিক রিপোর্টে তার বিরুদ্ধে হত্যা ও ধর্ষণে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
শিশু নির্যাতন বন্ধে এ রায় বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছে পাকিস্তানের সাধারণ মানুষ। ।

