একাত্তর বাংলাঃ আজ ‘ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস’। ১৯৭১ সালের এই দিনে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে আদিবাসীরা।
এ উপলক্ষে বুধবার সকালে রংপুর জেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি চত্বর এলাকায় এসে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ইতিহাসের এই দিনে মুক্তিকামী সাওঁতাল, ওঁরাও সম্প্রদায়ের লোকজন তীর-ধনুক, লাঠি ও বর্শা-বল্লম নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট এলাকা ঘেরাও করে।
এসময় পাক বাহিনীর গুলিতে প্রাণ হারান অনেকে। তরুণ প্রজন্মকে সেই স্মৃতি ও সাহসিকতার সাথে পরিচয় করিয়ে দিতেই এই দিবস পালন করা হয় বলে জানান বক্তারা

