সুমন ভৌমিকঃ বিগত সময়ের জনপ্রিয় কাউন্সিলর স্বর্গীয় স্বপন সরকারের ২য় পুত্র সঞ্জীব সরকার। অত্যান্ত বিনয়ী হাস্যজ্জল প্রকৃতির মানুষ সঞ্জীব। সামাজিক কর্মকান্ডে সফল পদচারনায় তাকে অনন্য জনপ্রিয় উচ্চতায় নিয়ে গেছে। পিতার আদর্শকে বুকে ধারন করে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রেখে চলেছেন কাউন্সিলর পদপ্রার্থী সঞ্জীব সরকার। মিশেও থাকেন সর্বদাই জনগনের সাথে।
তরুণ সমাজ সেবক সঞ্জীব। একাধারে ধর্মানুরাগী ও অসহায় মানুষের বন্ধু। তার কাছে সাহায্য-সহযোগিতার জন্য কেউ হাত বাড়ালে তিনি সবসময় সহযোগিতা করেছেন, ইহাই বিড়ল দৃষ্টান্ত।
অত্যন্ত সৎ ও সরল প্রকৃতির মানুষ সঞ্জীব সরকার । তিনি সবার সমর্থন নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডে নিঃস্বার্থভাবে জনসেবায় আত্মনিয়োগ করতে চান এবং ওয়ার্ডের জনগনের কাছে জনপ্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ চান। নিজের ওয়ার্ডের জনগনের কাছে তার রয়েছে ভিন্নমাত্রার গ্রহনযোগ্যতা ও এলাকার ভোটাররা ব্যাপক সাড়াও দিচ্ছেন। এলাকার ভোটাররা ঝুঁড়ি মার্কায় ভোট দিয়ে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মনোনীত করতে চান। জনগনের সেবা করাই যার ধর্ম সে কি আর জনতার বাইরে যাবে। পারিবারিক ভাবেই তাদের এমন ক্ষ্যাতি রয়েছে। তিনি নির্বাচন করবেন কারন জনগনের অকুষ্ঠ সমর্থন তার পাশে আছে।
তরুণ সমাজসেবক সঞ্জীব সরকার ৭নং ওয়ার্ডে প্রচার-প্রচারণা, উঠান বৈঠক ইত্যাদি ছাড়াও জোরেশোরে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি নিজ ওয়ার্ডে ভোটাদের দ্বারে দ্বারে ঘুরছেন। বিনীত ভাবে ভোট প্রার্থণা করছেন, ভোটাদের বিপুল সাড়াও পাচ্ছেন। সঞ্জীবের পিতা স্বর্গীয় স্বপন সরকার ময়মনসিংহে খুবই জনপ্রিয় ছিল। তার কর্মকান্ডে ময়মনসিংহবাসীর কাছ থেকে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। পুত্র সঞ্জীব সরকার মেধাবী, বিচক্ষণ, দানশীল ও পিতার আদর্শে লালিত। পিতার পথেই হাটছেন এবং পিতার মত অন্যন্য যোগ্যতায় অধিষ্ঠিত হচ্ছেন।
সমাজ তাকে গরীবের বন্ধু বলে ভাবে, বিপদগ্রস্থ মানুষদের সাহায্য ও সহযোগিতা কম করেননি।
আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দল-মত নির্বিশেষে ওয়ার্ডবাসীর দোয়া, আর্শিবাদ, সহযোগিতা ও ভোট চেয়ে যাচ্ছেন এই তরুণ সমাজ সেবক।
তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের সার্বিক জন-কল্যানের লক্ষে সামাজিক কর্মকান্ডে নিয়োজিত থেকে সাধারণ মানুষের সেবা করে চলেছেন। এছাড়াও তিনি এলাকার যুবক-তরুণদের সমন্বয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করেন। এলাকার হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের কষ্ট-দুঃখ লাঘবে নিরলস কাজ করে চলেছেন।
এলাকাবাসী মনে করেন, এবারের আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডে সঞ্জীব সরকার কাউন্সিলর হিসাবে জয়ী হবার সম্ভাবনা রয়েছে এবং তিনি জয়ী হলে অত্র ওয়ার্ড হতে পারে একটি মডেল ওয়ার্ড।
সঞ্জীব সরকার এ প্রতিবেদকে বলেন, সততা, দেশপ্রেম ও পিতার আদর্শ নিয়ে এগিয়ে চলেছি। পিতা স্বর্গীয় স্বপন সরকারের এলাকায় দায়বদ্ধতা থেকে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছি। এলাকার মানুষ স্বপন সরকারের ছেলে হিসাবে আমাকে প্রায় সবাই চিনেন। আমি শ্রদ্ধাভরে আমার পিতার সমসাময়িক ও বাবার বন্ধু-বান্ধবদের দোয়া-আর্শিবাদ চাই। নির্বাচিত হয়ে বাবার আদর্শে মানুষের সুখে-দুঃখে পাশে থেকে আরো জোড়ালো ভূমিকা পালন করতে পারি এটাই আমার একমাত্র চাওয়া।
তিনি আরো বলেন, ৭নং ওয়ার্ডে আমার ব্যাপক গ্রহণযোগ্যতা আছে। ভোটারাও আমাকে পছন্দ করেছে এবং তাদের আদরের ও ভালবাসার ছেলেটিকে জয়ের ব্যাপারে নিশ্চিত করবেন। জনপ্রতিনিধি হতে পারলে জনকল্যাণমূলক কাজে তাদের পাশে থেকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবো।

