একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ সহিদুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক সম্রাট লালন শেখকে ৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসআই মোহাম্মদ আশরাফুল আলম সংগীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয় বাংলা চত্ত্বর এর সামনে সরকারী পাকা রাস্তার উপর থেকে ৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির ২২ হাজার ২০০ শত টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ লালন শেখ (৩৩) কে গ্রেফতার করেন।
ডিবির ওসি সহিদুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত কুখ্যাত মাদক সম্রাট লালন শেখ দীর্ঘদিন যাবৎ মাদক কারবারীর সাথে জড়িত। তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। ৫ কেজি গাঁজার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারীরদের সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত লালন শেখের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

