একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করে।
জানা যায়, এসআই টিটু সরকার সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মিলন ফকির (২৪) কে গ্রেফতার করেন।
এছাড়া এএসআই ফরহাদ হোসেন ও এএসআই সোহরাব হোসেন অত্র থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২টি সিআর গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। সকল গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

