সুমন ভৌমিকঃ করোনার প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কর্মহীন, প্রতিবন্ধী, পথশিশু, দুস্থ ,অসহায়, রিক্সা চালক, দিনমজুর, ভাসমান ও ছিন্নমূল মানুষ। এমতাবস্থায় কিছুদিন পরেই হবে আনন্দের খুশির ঈদ। কিন্তু নেই কোন কামাই-রোজগার। কর্মহীন, প্রতিবন্ধী, পথশিশু, দুস্থ ,অসহায়, রিক্সা চালক, দিনমজুর, ভাসমান ও ছিন্নমূল মানুষদের ঈদে নতুন বস্ত্র ক্রয় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এমন পরিস্থিতিতে করোনা দুর্যোগকালে রাষ্ট্র নায়ক শেখ হাসিনার আহবানে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে “রাষ্ট্র নায়ক শেখ হাসিনার আহবান-কর্মহীন, অসহায় মানুষের পাশে দাঁড়ান” এই স্লোগানকে সামনে রেখে ৪ মে মঙ্গলবার রেলওয়ে চত্বরে ময়মনসিংহ মহানগর যুবলীগের আয়োজনে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার (ঈদ বস্ত্র) তুলে দেন মোহিত উর রহমান শান্ত’র নিবেদিত কর্মী ময়মনসিংহ মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান। এসময় ২শতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার (ঈদ বস্ত্র) বিতরণ করা হয়।

সুবিধাবঞ্চিত মানুষেরা ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছে। তাদের চোখে-মুখে খুশির বন্যা ভেসে উঠেছে। এসময় ঈদ উপহার প্রাপ্ত ব্যক্তিরা বলতে থাকে করোনা সঙ্কটে “কিছু পাই আর না পাই-অন্তত ঈদে নতুন জামা পড়তে পারবো”।

ময়মনসিংহ মহানগর যুবলীগের আয়োজনে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার (ঈদ বস্ত্র) বিতরণ সাধারণ জনগণের প্রশংসা কুড়িয়েছে এবং ময়মনসিংহ মহানগর যুবলীগের নেতাকর্মীরা নিজেদেরকে মানবিক রুপে প্রতিষ্ঠিত করেছে।

সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার (ঈদ বস্ত্র) বিতরণ বিষয়ে সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠানের কাছে জানতে চাইলে তিনি বলেন, করোনাকালীন সংকটে রাষ্ট্র নায়ক শেখ হাসিনার আহবানে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে মহানগর যুবলীগের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার (ঈদ বস্ত্র) বিতরণ করা হয়েছে। ২শতাধিক সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার (ঈদ বস্ত্র) দেয়া হয়। ঈদ উপহারের মধ্যে ছিল বড়দের জামা, ছোটদের জামা ও পাঞ্জবি।

এসময় তিনি বলেন, সমাজে মানবিক দিক বিবেচনায় মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখাই পরম ধর্ম। তবে শুধু ঈদে নয়, সারা বছর নিজ নিজ জায়গা থেকে সবাই এগিয়ে আসবে এবং এই মানুষগুলোর পাশে দাঁড়াবে বলে আমি মনে করি। ময়মনসিংহ মহানগর যুবলীগের নেতাকর্মীবৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার বিতরণ করেন।

