রুমি ভৌমিক-রোকসানা আক্তারঃ কোভিড-১৯ (২য় ঢেউ) মোকাবেলায় ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ত্রিশাল উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আয়োজনে ৫ মে বুধবার করোনায় কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে দুইশতাধিক কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

ত্রিশাল উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহিদা ইয়াসমিন রুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজা আখন্দের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
উক্ত খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুন নাহার পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কাউছার পারভীন লাকী, সালেমা সিদ্দিকা খাতুন জেসমিন, শিরিন ইয়াসমিন, কানিজ ফারহানা আক্তার, মাহফুজা খাতুন শিল্পী, চাইনিজ আক্তার, রোকসানা আক্তার সহ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিরিন ইসলাম চায়না ও সাধারন সম্পাদক নাজমুন নাহার সহ প্রমুখ।

খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথি ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাতি শামসুন নাহার পারভীন বলেন, আজ জেলার নেতৃবৃন্দ আপনাদের ডাকে ত্রিশালের মাটিতে অবস্থান করছে। ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, আমাদের প্রাণ প্রিয় বেগম নুরুন্নাহার শেফালী ত্রিশাল উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দিয়েছিলেন। সেদিন আমি শামসুন নাহার পারভীন সহ জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এটি একটি নির্বাচিত কমিটি। এই কমিটি আছে-থাকবে। কোন অনুপ্রবেশকারীরা কমিটিতে ঠাই পাবে না।

তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা এই মহামারি কোভিড-১৯ মোকাবেলায় সকল নেতৃবৃন্দকে এক হয়ে গরিব ও দুস্থদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন। জননেত্রীর সেই নির্দেশ পালন করে আজ ত্রিশালে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

