১নং ফাঁড়ির ইনচার্জের কিল-ঘুষিতে ময়মনসিংহ নগরীর ভাসমান ফল ব্যবসায়ী আহত

Date:

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে এক ভাসমান ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে ১নং ফাঁড়ির ইনচার্জ এর বিরুদ্ধে। আহত ব্যবসায়ী করোনার ভয়ে সরকারী হাসপাতালে চিকিৎসা না নিয়ে বেসরকারি একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে নিজের বাড়িতে ব্যাথায় কাতরাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল (বুধবার) প্রথম লকডাউন চলাকালে ভাসমান ফল ব্যবসায়ী নজরুল ইসলাম (৩৫) পেটের তাগিদে ফল বিক্রির জন্য ভ্যান গাড়ীতে ফল সাজিয়ে দূর্গাবাড়ী রোডে অবস্থান করছিলো। এসময় সকাল ১১টা দিকে ১নং ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান দূর্গাবাড়ী রোডে টহলরত অবস্থায় নজরুল এর ভ্যান গাড়ীর সামনে আসে। তিনি চলমান লকডাউন দেখিয়ে নজরুলকে ভ্যান গাড়ীর সামনে পেয়ে মাথায়, কপালে ও বুকের পাঁজরে কিল-ঘুষি মেরে অশ্রীল ভাষায় গালিগালাজ করতে থাকে। কিল-ঘুষি’র কারনে নজরুল প্রচন্ড ব্যাথা পেয়ে আহত অবস্থায় রাস্তায় পড়ে যায়। রাস্তা থেকে উঠার পর ইনচার্জ মাহবুবুর আবারও কিল-ঘুষি মারে এবং ভাসমান আহত নজরুলকে ভ্যান গাড়ী নিয়ে ফাঁড়িতে যেতে বলে।

এই পরিস্থিতিতে শরীরে প্রচন্ড ব্যাথা সৃষ্টি হলে নজরুল ১৪ এপ্রিল ডাঃ এএসএম শফিকুল ইসলামকে দেখান। ডাঃ শফিকুল ইসলাম নজরুলের শরীরে পরীক্ষা নিরিক্ষা শেষে বিভিন্ন স্টেট ও ঔষধ লিখে দেন। অভাবী নজরুল একটি স্টেট পরীক্ষা করান এবং কিছু ঔষধ কিনেন। শাররিক পরীক্ষায় দেখা যায় বুকের পাঁজরের ভিতর বড় আকারে রক্ত জমাট বেঁধে আছে। এছাড়া কিল-ঘুষি’র কারনে কাপালও ফোলে গেছে।

দেশে করোনা পরিস্থিতি ভয়ানকভাবে ছড়িয়ে পড়ায়, সরকার ১৪ এপ্রিল (বুধবার) থেকে ৭ দিনের জন্য ‘কঠোর লকডাউন’ ঘোষনা করে। লকডাউন এর কারনে খেটে খাওয়ার মানুষের কপালে হাত। যারা প্রতিদিন কামাই না করলে ঘরে ভাতের ডেস্কি খালি থাকে, তারা লকডাইন কি বুঝে। কামাই তো করতে হবে। পেটে ভাত পড়তে হবে। বাঁচতে হলে ভ্যান গাড়ী নিয়ে রাস্তায় নামতে হবে। ভ্যান গাড়ী নিয়ে রাস্তায় নেমেছিল নজরুল, এটাই ছিল তার অপরাধ!

ভাসমান ফল ব্যবসায়ী নজরুল জানায়, আমি পেটের তাগিদে প্রতিদিনের মত ফল বিক্রির জন্য লকডাউনে ভ্যান গাড়ী নিয়ে দূর্গাবাড়ী রোডে আসি। সকাল ১১টার দিকে ইনচার্জ স্যার ভ্যান গাড়ীর সামনে এসে আমার মাথায়, কপালে ও বুকের পাঁজরে কিল-ঘুষি মারে ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ইনচার্জ স্যারের কিল-ঘুষিতে আমি প্রচন্ড ব্যাথা পেয়ে রাস্তায় পড়ে যাই। আমি রাস্তা থেকে উঠার পর ইনচার্জ স্যার আবারও কিল-ঘুষি মেরে গালিগালাজ করে আমাকে বলে ভ্যান গাড়ী নিয়ে ১নং ফাঁড়িতে চল। আমি ব্যাথা সহ্য করে ভ্যান গাড়ী ঠেলে ফাঁড়িতে নিয়ে গেলে ভ্যান গাড়ীটি আটকিয়ে ফেলে। পরে ফাঁড়িতে লোক পাঠিয়ে এক হাজার টাকা দিয়ে ভ্যান গাড়ীটি ছাড়িয়ে আনি।
ভাসমান ফল ব্যবসায়ী নজরুল আরো বলেন, আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। কেউ যদি সহযোগিতা করে তবে চিকিৎসা করতে পরবো। “আমি আল্লাহ কাছে এই নির্যাতনের বিচার চাই”।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর এর এই ধরনের ঘটনার সুষ্ট তদন্তের মাধ্যমে সঠিক বিচার হওয়া প্রয়োজন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান