সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশেও কনোরা ভাইরাস দেখা দেওয়ায় দেশের বিভিন্ন এলাকা করা হয়েছে লকডাউন। আর তাতে বিভিন্ন পেশার মানুষ হয়ে পড়েছে কর্মহীন।
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন মানুষদের অভাব-অনটন, দুঃখ-দুর্দশার কথা ভেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক পানি সম্পদ বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান হেলাল।
বৃহস্পতিবার বিকেলে শেখ রাসেল মিনি ষ্টেড়িয়াম (গনময়দান মাঠে) সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন গ্রামের শতাধিক কর্মহীন নির্মাণ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী (চাউল, ডাউল, তেল, সাবান) বিতরন করা হয়েছে।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন-অর-রশীদ, দপ্তর সম্পাদক আজাহার আলী, জাতীয় শ্রমিকলীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মোহন, উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইয়াছিন আলম শিপন, কামরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিথ ছিলেন।
এ ব্যাপারে ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান হেলাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে আমার পক্ষ থেকে কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

