সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে শুক্রবার বিকেলে সাত’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হেয়েছে। তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীনের সহযোগিতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সরিষাবাড়ী পৌরসভা ও কামরাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাত’শ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী (চাল, ডাল, তেল, সাবান, আলু) বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম লিটন, কামরাবাদ গ্রামের মোঃ বাদল মিয়া, যুবলীগ নেতা মোঃ আনোয়ার ভূঁইয়া, মোঃ মতিউর রহমান খানসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

