সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ১২ ডিসেম্বর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা এবং শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান, এমপি।
সভায় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মোঃ মুরাদ হাসান শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সরিষাবাড়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সরিষাবাড়ী শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মানিকসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

