সৃজিত ও মিথিলার মধুচন্দ্রিমা শুরু

Date:

ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলা। ৬ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় লেক গার্ডেনসে সৃজিত মুখার্জির বাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তখন মিথিলা জানিয়েছিলেন, বিয়ের পর তাঁরা সুইজারল্যান্ডে যাচ্ছেন। সেখানে মধুচন্দ্রিমার পাশাপাশি জেনেভা বিশ্ববিদ্যালয়ে তিনি পিএইচডির রেজিস্ট্রেশন করবেন।

কিন্তু আজ শনিবার দুপুরে সুইজারল্যান্ড থেকে প্রথম আলোকে মিথিলা বললেন, ‘আজ গ্রিসে যাচ্ছি।’ মধুচন্দ্রিমা? ‘জ্বি।’ সেখানে তাঁরা আট দিন থাকবেন। আরও বললেন, ‘জেনেভায় তো লেখাপড়া হলো। গ্রিসে শুধু বেড়ানো হবে।’ ২১ ডিসেম্বর ঢাকায় ফিরবেন মিথিলা।

মিথিলা এরই মধ্যে জেনেভা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেছেন।

বিয়ের সময় তাঁদের সঙ্গে ছিল মিথিলার মেয়ে আইরা। কিন্তু এবার সৃজিত মুখার্জি ও মিথিলার সঙ্গে যায়নি সে। মিথিলা বললেন, ‘আইরার স্কুল খোলা। তাই এবার সঙ্গে আনা হয়নি। আর এখন এখানে ভীষণ ঠান্ডা। গ্রীষ্মে যখন আসব, তখন ওকে নিয়ে আসব।’

সুইজারল্যান্ডে বেড়ানো নিয়ে মিথিলা বললেন, ‘জেনেভাতেই ছিলাম। কারণ এখানে জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাস ছিল। সুপারভাইজারের সঙ্গে মিটিং, লেখাপড়া। এর ফাঁকে যতটুকু সময় পেয়েছি, শহরটাকে ঘুরে দেখেছি। দেখা হলো জেনেভা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বাস্টেইন পার্ক, রিফরমেশন ওয়াল, ওল্ড টাউন।’

বিয়ের একদিন পরই কলকাতা থেকে জেনেভায় উড়াল দেন সৃজিত মুখার্জি ও মিথিলা। এই কদিন কেমন কেটেছে? মিথিলা বললেন, ‘খুব ভালো। সৃজিত আর আমি ভালো বন্ধু। দুজনে সারা দিন খুনসুটি করে আর নতুন নতুন জায়গায় ঘোরাঘুরি করে কেটে যাচ্ছে। আমাদের পুরো সময়টাই ভীষণ ভালো কাটছে।’

অনেকেই মন্তব্য করেছেন, সৃজিত মুখার্জির নতুন ছবি কিংবা ওয়েব সিরিজে অভিনয় করবেন মিথিলা। এ ব্যাপারে প্রশ্ন করা হলে মিথিলা বলেন, ‘সে রকম কোনো পরিকল্পনা এখনো নেই। আমাকে আপাতত লেখাপড়ায় মন দিতে হবে।’

বিয়ে তো হলো। এবার মিথিলা কলকাতায় পাকাপাকিভাবে চলে যাবেন, নাকি সৃজিত ঢাকায় আসবেন? মিথিলা বললেন, ‘আপাতত দুজন দুই শহরে আসা যাওয়া করব।’

মিথিলা এবার সুইজারল্যান্ডে সৃজিত মুখার্জির সঙ্গে তোলা তাঁর কয়েকটি নতুন ছবি পাঠিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান