কিশোরগঞ্জ প্রতিনিধি: র্যাবের এক অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। গত শনিবার রাতে র্যাব- ১৪ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক মোঃ আব্দুল মান্নান (৩৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের মৃত হাজী দুদু সরকারের পুত্র।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম. শোভন খান জানান, শনিবার রাতে তারা জেলার সদর উপজেলার আখড়া বাজার শিল্পকলা একাডেমী এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও ১টি মোবাইল সেটসহ তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

