আবু ইউসুফ, ভালুকাঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতীবেড় গ্রামেরভরাডোবা-সাগরদিঘি আঞ্চলিক সড়কে শনিবার সকাল ১০টার দিকে কাভার্ডভ্যান চাপায় ইমরান নামে ৭ বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে বেলা ১২টার দিকে ওই সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধ করেছে।
জানা যায়, ঘটনার সময় উপজেলার হাতীবেড় গ্রামের হাবিবুল্লাহর শিশুপুত্র ইমরান ঐ সড়কের পাশে খেলা করার সময় ভরাডোবাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় জানাজানি হলে বিক্ষুদ্ধ জনতা ভরাডোবা-সাগরদিঘি আঞ্চলিক সড়ক প্রায় ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে।
এসময় সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টিহয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

