একাত্তর বাংলা রিপোর্টঃ র্যাব-১৪ এর ময়মনসিংহ সংগীয় ফোর্স কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুতার চেষ্টার অপরাধে ২ জনকে চাকুসহ গ্রেফতার করেন।
জানা যায়, র্যাব-১৪ এর ময়মনসিংহ সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুতার চেষ্টার অপরাধে মোঃ আকাশ (২৮) ও মোঃ শাকিল আহমেদ ওরফে বক্স শাকলি (২৭) কে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন উজান ঘাগড়াস্থ খেজুরতোলা মোড় সংলগ্ন জনৈক মোঃ শহীদুল ইসলাম এর চা দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতারকৃতদের কাছ থেকে স্টিলের হাতলযুক্ত ১ টি ফোল্ডিং চাকু ও একটি কালো রংয়ের SYMPHONY BL 120 মডেলের বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

