একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ৭ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, এসআই আল আমীন সংগীয় ফোর্স কোতোয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী স্বাধীন রাজ ওরফে পারভেজ হাসান (২৬) কে সাহেব কাচারী থেকে গ্রেফতার করেন, এসআই শাহ জালাল সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ লিটন মিয়া (২৪) ও মোছাঃ তামান্না আক্তার (২০) কে কাচিঝুলি এলাকা থেকে গ্রেফতার করেন।
অন্যদিকে, এসআই অংকন সরকার সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ আহাদ মিয়া (২০), ফরহাদ (২০) ও তানভীর (২৭) কে চরপাড়া থেকে গ্রেফতার করেন, র্যাব-১৪ সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ আজিজুল ইসলাম (৩০) কে ১০০ পিস টেপেন্ডা ও ১টি মোবাইল ফোনসহ খাগডহর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

