একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ডিবি পুলিশের অভিযানে ৪ জুয়ারিকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ৫ জুলাই রাত ১টা ৪৫ মিনিটে এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্স ময়মনসিংহ সদরে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন বড়িয়ান মধ্যপাড়া থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি মাঃ সাখাওয়াত হোসেন (২১), দেলোয়ার (২৭), মোঃ নুরুল ইসলাম (২৭), মতিউর রহমান (২৮), সোহাগ (২২)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

