রুমি ভৌমিক, রোকসানা আক্তারঃ ৭ ডিসেম্বর সোমবার বিকেল ৪টা ঘটিকায় ময়মনসিংহ মহানগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে স্বাধীনতা বিরোধী মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীকর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম নুরুন্নাহার শেফালীর নির্দেশে অনুষ্ঠিত হয়।
এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের জন্য আজ বিকেলে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ মহানগরের ঐতিহ্যবাহী মুসলিম হাই স্কুলে সমাবেত হয়। সমাবেশটি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে এবং বিক্ষোভ মিছিলে পরিণত হয়। বিক্ষোভ মিছিলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নানা রকম জ্বালাময়ী স্লোগান এবং কঠোর হুশিয়ারী দেয়া হয়। পরবর্তীতে এই বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহানগরীর প্রাণকেন্দ্র গাঙিনাপার ট্রাফিক মোড়ে অবস্থান নেয় এবং জ্বালাময়ী স্লোগান অব্যাহত রাখে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে স্বাধীনতা বিরোধী মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীকর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ জানায়।
ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম নুরুন্নাহার শেফালী প্রতিবেদককে বলেন, কুষ্টিয়ায় রাতের আধারে ষড়যন্ত্রকারীরা জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ক্ষতিসাধন করে নীলনকশা বাস্তবায়ন করার পায়তারা করছে। মুজিব আদর্শের সৈনিকেরা এই বাংলার মাটিতে তাদের প্রতিরোধ করবে। সমগ্র বিশ্বের সকল দেশেই বিখ্যাত ব্যক্তিবর্গের ভাস্কর্য রয়েছে। বিশ্বের অনেক মুসলিম দেশগুলিও এর ব্যতিক্রম নয়। সৌদিআরব, মালোয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান ও পাকিস্তানসহ অনেক মুসলিম দেশে ঐতিহ্যকে ধরে রাখার জন্য ভাস্কর্য রয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্রের মদতদাতাদের কঠোর জবাব দেয়া হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের হুমকিদানকারী কুচক্রীমহলদের বাংলার মাটিতে কোন ছাড় দেয়া হবে না।
ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহন করেন, সহ-সভাপতি শামসুন্নাহার পারভীন, শামসুন্নাহার বকুল, নাহিদ ইকবাল, রুকিয়া, জিন্নাত রেহানা, সাধারণ সম্পাদক সেলিনা রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদা রহমান পলি, সাংগঠনিক স্বপ্না খন্দকারসহ প্রমুখ নেত্রীবৃন্দ ও জেলা মহিলা আওয়ামী লীগ কর্মীবৃন্দ।

