একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ মহানগরীর বাঘমারা হতে উদ্ধার করা হয়েছে ৪টি চোরাই মিশুক। এসময় গ্রেফতার করা হয় ২ জনকে।
৭ নভেম্বর সোমবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই সোহরাব আলী ও এএসআই বাবুল হোসেন সংগীয় ফোর্স ময়মনসিংহ মহানগরীর বাঘমারা এলাকায় মোস্তাকের গ্যারেজে চোরাই মিশুক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪টি চোরাই মিশুক উদ্ধার করে। এসময় গ্রেফতার করা হয় ২ জনকে।
উদ্ধারকৃত মিশুকের মধ্যে ২টি ছাদসহ ও সামনের কাঁচ লাগানো এবং ২টি হুডসহ মিশুক। গ্রেফতারকৃতরা হলো, ময়মনসিংহ মহানগরীর মিঠুন চৌধুরী এবং ফুলপুরের আরিফ। অভিযান পরিচালনা করার সময় চক্রটির আরও বেশকিছু সদস্য টের পেয়ে সটকে পড়ছে বলে জানা যায়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, চোর চক্রটি দীর্ঘদিন যাবত ময়মনসিংহে অটো-মিশুক চুরি এবং ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৪টি চোরাই মিশুক উদ্ধারসহ গ্রেফতার-২
Date:

