একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের জেলা গোয়েন্দা সংস্থা’র পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ৩ নভেম্বর এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় ফোর্স হালুয়াঘাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হালুয়াঘাট থানাধীন সুমুনিয়াপাড়া থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আঃ মান্নান (৪০) ও আশরাফুল আলম (৩০)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

