রোকসানা আক্তারঃ শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা ২০২০ উদযাপন উপলক্ষে প্রতিমা বিসর্জন তদারকি কমিটিতে প্রতিমা বিসর্জনের সময় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নাম না থাকায় এবং গত বছর বিসর্জনকালে উদ্ধৃত পরিস্থিতির ব্যাপারে কোন সুরহা না হওয়ায় ২০২০ সালের বিসর্জন ঘাটে উপস্থিত থাকার বিষয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টায় শ্রী শ্রী কানাই বলাই বিগ্রহ মন্দিরের অফিস কক্ষে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
যৌথ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ প্রশান্ত দাস চন্দন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ শ্রী বিকাশ রায়।
যৌথ সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য তপন সাহা চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক-ডাঃ সুজিত বর্মন, ময়মনসিংহ মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীত্র রঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক উর্মিবাংলা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক, জেলার সদস্য-অধ্যাপক জুয়েল রায় চৌধুরী ও উত্তম ঘোষ সহ প্রমুখ।
যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক শারদীয় দূর্গাপূজা ২০২০ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রতিমা বিসর্জন তদারকি কমিটিতে ও বিসর্জনের সময় সার্বিক তদারকির লক্ষে ময়মনসিংহ জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নাম না থাকায় এবং ২০১৯ সালের অনুষ্ঠিত শ্রী শ্রী দূর্গা প্রতিমা বিসর্জন ঘাটে উদ্ধৃত অপ্রীতিকর পরিস্থিতির ব্যাপারে কোন প্রকার ব্যবস্থা না করার কারনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার যৌথ সভায় ২০২০ সালে দূর্গা প্রতিমা বিসর্জন ঘাটে উপস্থিতি না থাকার সিদ্ধান্ত নেয়।

