বকশীগঞ্জে মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমার পাশে ইউএনও মুন মুন জাহান লিজা

Date:

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বাসিন্দা, জেলার একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা অসুস্থ্য ও অস্বচ্ছল এবেন্দ্র সাংমার পাঁশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা। তার সু-চিকিৎসাসহ সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমাকে দেখতে ভারতীয় সীমান্তবর্তী কামালপুর ইউনিয়নের দিঘলাকোনা এলাকায় তার বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা।

জানাগেছে,বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া দিঘলাকোনা গ্রামের আদিবাসী অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা বেশ কিছু দিন যাবত নানা রোগে ভূগছিলেন। স্থানীয় সাংবাদিকরা  বিষয়টি তোলে ধরলে ইউএনও’র নজরে এলে তিনি তাৎক্ষনিক তার চিকিৎসার ব্যবস্থা ও সার্বিক সহায়তা প্রদান করেন। ইউএনও’র সহযোগীতায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও পরে পিজি হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হয়ে বাড়ি ফিরে আসেন আদিবাসী মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা। ফিরে আসার খবর পেয়েই চিকিৎসক স্বামীকে নিয়ে গারো পাহাড়ের উচু টিলায় এবেন্দ্র সাংমার বাড়িতে ছুটে যান ইউএনও মুন মুন জাহান লিজা। তার ও পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং তার উন্নত চিকিৎসাসহ সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন। এ সময় মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি সদস্য নুর জাহান বেগম অঞ্জলী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা বলেন,বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্বত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি লাল সবুজের পতাকা,পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র। তাছাড়া জামালপুর জেলার একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা তিনি। তার অসুস্থ্যতার খবর পেয়েই আমি তার পাশে দাড়াঁই। এখন তিনি সুস্থ্য আছেন। এছাড়া “অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক” প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন কর্তৃক মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমার দাখিলকৃত আবেদনপত্রটি সুপারিশ সহকারে জেলায় প্রেরণ করা হবে এবং তার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান