একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ডিবি পুলিশের অভিযানে অটোরিক্সা চোর চক্রের ১ সদস্য ও ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাই অটোরিক্সা ও গাঁজা।
জানা যায়, ৯ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টা ২০ মিনিটে এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চায়না মোড় থেকে ২টি চোরাই অটোরিক্সাসহ চোর চক্রের সক্রিয় সদস্য অজয় কুমার দেবনাথ (৩৫)-কে গ্রেফতার করে।
অন্য অভিযানে একইদিনে রাত ১০ টা ৩০ মিনিটে এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় ফোর্স ফুলবাড়ীয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ফুলবাড়ীয়া থানাধীন জঙ্গলবাড়ী থেকে ২০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী মোঃ আবু সাইদ (৩৬) ও মোঃ সুরুজ মিয়া (৪০)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

