প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক মোখলেছুর ও সদস্য সচিব রুবেল 

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ শেখ হাসিনার উপলব্ধি, প্রবাসী আয়ে সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ময়মনসিংহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ফকিরের নেতৃত্বে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাসেম এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আল মামুন সরকার ঘোষণা করেন প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক কমিটি।

এতে মোখলেছুর রহমান ফকির আহবায়ক, আলহাজ্ব জনম মেশ্রী সিনিয়র যুগ্ম আহবায়ক ও পর্যায়ক্রমে মোহাম্মদ আবুল খায়ের, এ এইচ দিদার চৌধুরী, মোহাম্মদ সাইফুল ইসলাম শেখ, আনোয়ার হোসেনকে যুগ্ম আহবায়ক করা হয়। এছাড়া রুবেল আহম্মেদকে সদস্য সচিব করে খাবিরুল ইসলাম শান্তকে সিনিয়র সহকারী সদস্য সচিব এবং আলহাজ্ব কামরুল ইসলাম মেম্বার ও সোহেল রানাকে সহকারী সদস্য সচিব ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে লিনা ফারজানা বেগমকে মহিলা সম্পাদিকা ও সম্পাদকীয় মন্ডলী সহ ৫৭ বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষনার পর নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার তাগিদ দেওয়া হয়।

প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক মোখলেছুর রহমান ফকির এর উপস্থিতিতে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ময়মনসিংহ জেলা শাখার নব নির্বাচিত সদস্য সচিব রুবেল আহম্মেদ নেতৃবৃন্দদের বলেন, মহান আল্লাহ্ পাকের কাছে লাখ-কোটি শুকরিয়া আদায় করি প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ময়মনসিংহ জেলা শাখার দায়িত্ব পেয়েছি। আমি সবার সহযোগিতা কামনা করছি, আপনারা কেউ বিচলিত হবেন না এবং দেশরত্ন বঙ্গকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ নিয়ে আমরা সম্মিলিত ভাবে সংগঠনের কাজ করে যাবো। কমিটি পরিচালনার ক্ষেত্রে ভুল-ভ্রান্তি থাকলে ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাকে সহযোগিতা করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের পাশে থেকে প্রাণের সংগঠনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আপনাদের কথা দিচ্ছি সততার সহিত কমিটির কার্যক্রম পরিচালনা করবো এবং মুজিব আদর্শের সৈনিক হয়ে দেশরত্ন বঙ্গকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একটি কর্মী বান্ধব সংগঠন উপহার দিয়ে যাবো ইনশাআল্লাহ্।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান