রোকসানা আক্তারঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে মাদক বিরোধী অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্র জানায়, ২৫ ডিসেম্বর এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্স ভালুকা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন স্কয়ার মাষ্টার বাড়ী থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আঃ রশিদ (২৬), হাসান মিয়া (২২), আঃ রহিম (২১), আমির হোসেন (১৯), আনোয়ার হোসেন (২৮)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

