সুমন ভৌমিকঃ ময়মনসিংহে পুলিশ লাইন্স মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ মূল প্রতিপাদ্য ধারণ করে ২৬ ডিসেম্বর শনিবার পৌষালী শীতের সকালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী কানিজ আহমার ও সঞ্চলনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়িতা শিল্পী। অনুষ্ঠানের সভাপতি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী, ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের পত্নী কানিজ আহমার স্বাগত বক্তব্যে রাখেন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি অনুষ্ঠান স্থলে প্রবেশ করিলে তাদেরকে ময়মনসিংহ জেলা পুলিশ ও পুনাক এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানের সভাপতি পুনাক এর সভানেত্রী বলেন, এ কর্মসূচীকে সফল করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমাদের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের সমান্য উপকারে আসে তাহলে আমাদের কার্যক্রম সফলতা পাবে। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও ধন্যবাদ জানান।

প্রধান অতিথি পুনাক এর উপদেষ্টা, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদের পত্নী ফাতেহা পারভীন লুনা শুভেচ্ছা বক্তব্য রাখেন। পুনাক এর উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা বলেন, মানুষের প্রয়োজনের সময় পুলিশ সবসময় মানুষের পাশে রয়েছে। আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান তারই একটি পদক্ষেপ।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন দারিদ্রমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার কারিগর তারই সুযোগ্য কণ্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ সেবা প্রদানের মাধ্যমে সবসময় জনগনের পাশে রয়েছে। আর্থ সামাজিক উন্নয়নে ময়মনসিংহে পুনাক এর ভূমিকা সত্যিই প্রশংসনীয়।

এসময় তিনি সকলকে বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা যারা আজকে শীতবস্ত্র নিতে এখানে এসেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। বক্তব্য শেষে পুনাক এর উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা পুনাক এর সভাপতি মিসেস কানিজ আহমার ও পুনাক সদস্যদের নিয়ে পৌষালী শীতের সকালে ৪শতাধিক দরিদ্র জনগোষ্ঠিদের মাঝে কম্বল বিতরণ করেন। দরিদ্র জনগোষ্ঠি শীতের কম্বল পেয়ে আনন্দে আত্মহারা। তাদের চোখে-মুখে হাসি। তারা পুনাক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বল বিতরণের পর পুনাক এর উপদেষ্টা, অনুষ্ঠানের প্রধান অতিথি ফাতেহা পারভীন লুনা পুনাক এর সভাপতি মিসেস কানিজ আহমার ও পুনাক সদস্যদেরকে নিয়ে পুনাক শোরুম পরিদর্শন করেন।

পুনাক আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাক সদস্য ফাহমিদা সুলতানা, তাহমিনা আফরোজ, ফারহানা ইসলাম, ইসরাত তানজিয়া, ডাক্তার শারমীন।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, এএসপি স্বাগতা ভট্টাচার্য, ডিবি ওসি শাহ কামাল আকন্দসহ প্রমূখ।

