সুমন ভৌমিকঃ শান্তি-শৃঙ্খলা রক্ষা, অস্ত্র উদ্ধার, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী কিংবা যে কোন অপরাধমূলক কর্মকান্ড দমনে ডিবি’র উপ-পরিদর্শক আকরাম হোসেন নিজেকে একজন সফল অফিসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র উপ-পরিদর্শক আকরাম হোসেন ডিবি কার্যালয়ে যোগদানের পর থেকে উর্ধতন কর্মকর্তাদের পরামর্শে, সরকার ঘোষিত মাদক বিরোধী অভিযানে অক্লান্ত পরিশ্রম করে বহু বার সফল হয়েছেন। এখনও তিনি মাদক ও সন্ত্রাস নির্মূলে অভিযান সফল করতে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছেন এবং একের পর এক সাফল্যে জনসাধারণের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন।
ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এর নির্দেশনায় ও ডিবি’র ওসি শাহ কামাল আকন্দের পরিচলনায় ডিবি’র উপ-পরিদর্শক আকরাম হোসেন এর বহু অভিযান সাফল্যের রেকর্ড সৃষ্টি করেছে।
এক্ষেত্রে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার’র উপ-পরিদর্শক আকরাম এর নাম সাফল্যের পাশে বেশি উচ্চারিত হচ্ছে। ফলে নিজেকে ময়মনসিংহ পুলিশ বিভাগে একজন সফল উপ-পরিদর্শক হিসেবে আলোচনার শীর্ষে রেখেছেন। সমাজের মানুষের কাছে তিনি আস্থাভাজন ও দায়িত্বশীল পুলিশ অফিসার।
জেলা গোয়েন্দা সংস্থার’র উপ-পরিদর্শক আকরাম হোসেন এর কর্ম দক্ষতার সাফল্যের স্বীকৃতি স্বরুপ ময়মনসিংহ জেলায় মাদক উদ্ধারে সেরা ৮ বার, মামলার রহস্য উদঘাটনে সেরা ৫ বার, মামলা নিস্পত্তিতে সেরা ৫ বার, অস্ত্র উদ্ধারে সেরা ৪ বার ও ডিবি’র সেরা টিম হিসাবে ৯ বার মোট ৩১ বার সেরা হয়েছেন এবং ময়মনসিংহ রেঞ্জে ৭ বার শ্রেষ্ঠ ডিবি’র উপ-পরিদর্শক হিসাবে সম্মাননা সনদ ও ক্রেস গ্রহণ করেন।

