ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের  মতবিনিময়

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেলায়েত হোসেন, ময়মনসিংহ থেকে প্রকাশিত বিভিন্ন  পত্রিকার সম্পাদক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ মতবিনিময় সভায় অংশ নেন।

সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক তার ব্যক্তিগত জীবনী ও কর্মময় জীবনী’র বিস্তারিত বর্ণনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

পরে তিনি সাংবাদিকদের কাছ থেকে ময়মনসিংহের বিভিন্ন সমস্যা ও করণীয় সম্পর্কে তথ্য জানার চেষ্ঠা করে বলেন, সাংবাদিকদের সহযোগীতা পেলে দৃশ্যমান কিছু করা সম্ভব।

এ সময় উপস্থিত সাংবাদিকগণ শহরের অভ্যন্তর থেকে যৌন পল্লী উচ্ছেদ, যানজট নিরসন, ব্রক্ষ্মপুত্র নদের দুইপাড়ে জবর দখল উচ্ছেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জনদুর্ভোগ লাগবে লোকবল নিয়োগের উদ্যোগ গ্রহণ, ক্লিনিক ডায়াগনোষ্টিক সেন্টারে বৈধতা যাচাইয়ের উদ্যোগ, খাদ্যে ভেজাল বিরোধী অভিযান, সিটি করপোরেশনের সহায়তায় গ্রীন সিটি গড়া, পরিচ্ছন্ন নগরী গড়তে দায়িত্বশীল ভুমিকা পালনের আহবান জানান।

সাংবাদিকদের বিস্তারিত বক্তব্য জেলা প্রশাসক মনোযোগ সহকারে শুনেন এবং তিনি বলেন, আমরা যারা কাজ করতে চাই তাদের জন্য একটা পরিবেশ চাই। মূলত কাজের আগে প্লান করতে হবে। ঠিকমত সঠিক লাইনে এগোতে হবে ও খেয়াল রাখেতে হবে।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক সময়ের এই কর্মকর্তা (মোঃ মিজানুর রহমান) বলেন, ময়মনসিংহকে সুন্দর নগরী গড়ে তোলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগের বিষয়। যেহেতু প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেছি। সেহেতু আমি কিছু চাইলে পাব বলে আমার বিশ্বাস। তবে সুন্দরভাবে এ শহরকে গড়ে তুলতে সবার সহযোগীতা প্রয়োজন। কাজ করতে গেলে ভুল হতেই পারে। এর পরও যারা আমাকে সম্মান করবেন আমি অমানুষ না হলে তাদেরকে অব্যশ্যই আমি সম্মান করব।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩