মহিলা আওয়ামী লীগের কর্ণধার বেগম নুরুন্নাহার ময়মনসিংহে শীতবস্ত্র বিতরণ করেন

Date:

রুমি ভৌমিক/রোকসানা আক্তারঃ শীতের দাপটে সাধারণ মানুষের পাশাপাশি বঙ্গবন্ধু আদর্শের সৈনিক মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝেও শীত জেঁকে ধরেছে। মাঝে মাঝে কনকনি ঠাণ্ডা ও ঘন কুয়াশায় কাবু করে ফেলছে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের।

শীতে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী অমানবিক কষ্টে আছেন, এই সংবাদে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের কর্ণধার বেগম নুরুন্নাহার ঘরে বসে থাকতে পারলেন না। তিনি সাথে সাথে নিজ অর্থায়নে ব্যবস্থা করেন শীতবস্ত্র কম্বল। সিদ্ধান্ত নিলেন ময়মনসিংহের প্রতিটি উপজেলায় মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিতরণ করবেন শীতবস্ত্র। সেই সিদ্ধান্তনুযায়ী আজ বিকাল ৪ ঘটিকায় আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ এর মাঠে ময়মনসিংহ সদর উপজেলা ও ভালুকা উপজেলার মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিতরণ করলেন শীতবস্ত্র কম্বল। এছাড়া উপস্থিত মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

এদিকে ময়মনসিংহ সদর উপজেলা ও ভালুকা উপজেলার মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম নুরুন্নাহার এর ভূয়সী প্রশংসা করেন। শীতবস্ত্র পাওয়ায় মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে দেখা যায় খুশী ও উদ্দীপনা।

শীতবস্ত্র বিতরণকালে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে জেলার সভানেত্রী বেগম নুরুন্নাহার বলেন, আপনারা বঙ্গবন্ধুর সৈনিক, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সৈনিক, ময়মনসিংহের মাটির সন্তান। প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত। আপনারা অমানবিক কষ্টে আছেন, তা মেনে নেয়া যায় না।

তিনি বলেন, আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা ও সহমর্মিতা নিয়ে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিটি উপজেলায় মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারি।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুন্নাহার পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদা রহমান পলিসহ জেলার নেতাকর্মী এবং

ময়মনসিংহ সদর উপজেলা ও ভালুকা উপজেলার মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান