একাত্তর বাংলাঃ রিপোর্টঃ গতকাল ২৯ জুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া এলাকায় রাস্তার পাশের ডোবায় একজন পুরুষের অজ্ঞাত লাশ পাওয়া যায়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর ইসলামের তত্বাবধানে ডিবি পুলিশ অজ্ঞাত লাশের পরিচয় উদঘাটন করে জানতে পায় সে অটোচালক। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দ্যোশে তাকে হত্যা করে ।
এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিকশার ৪টি ব্যাটারী ও নগদ ২৮০০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে ডিবি পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

